July 15, 2026, 1:58 am
শিরোনাম :
চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর ‌‘গায়েবানা জানাজা’ বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: শেখ হাসিনাকে আইনমন্ত্রী ১০ ঘণ্টা পর আন্দোলন স্থগিত, রাতে নতুন কর্মসূচি ঘোষণা এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে নিয়ে গেলেন বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা মহেশপুরে পুলিশের অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার, পিতা-পুত্রসহ আটক ৪ পরীক্ষা দু-এক দিন পেছানো গেল না, সংসদে শিক্ষামন্ত্রীকে রুমিনের প্রশ্ন প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে উত্তাল ময়মনসিংহ

সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও মাদকসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

অভয়নগর প্রতিবেদক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় ধারালো অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ চারজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই এলাকার সক্রিয় মাদক কারবারিদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র ও বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— বাউশিয়া এলাকার বাদশা মিয়া (৩৮), মো. শহিদ (৩৫), আলমগীর (৪৫) ও আ. মান্নান (৩৫)। সেনাবাহিনী জানায়, তারা সবাই দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য দায়ী ছিল।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাদক ও সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।



ফেসবুক কর্নার