June 4, 2026, 5:25 am
শিরোনাম :
জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা

গর্ভবতী গাভী জবাই,অতঃপর যা জানা গেল 

Reporter Name

রতন বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের শরণখোলায় এক কৃষকের গোয়াল থেকে গর্ভবতী গাভী চুরি করে জবাই করার পর মাংস লুটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষক জানিয়েছেন, দুর্বৃত্তরা গাভীটি জবাই করে তার মাংস ও মাথা লুট করে নিয়েছে এবং চামড়া ও ভুঁড়ি মাঠেই ফেলে দিয়েছে।

ঘটনার খবর শুক্রবার (৭ নভেম্বর) সকালে এলাকায় ছড়িয়ে পড়ে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গাভীর মালিক আবুল কালাম তালুকদার জানিয়েছেন, বৃহস্পতিবার রাতের মতো প্রতিদিনের মতো গাভীটি গোয়াল ঘরে বেঁধে ঘুমাতে গিয়েছিলেন। শুক্রবার সকালে ঘুম থেকে ওঠার পর দেখেন, গোয়াল ঘরের তালা ভেঙে গাভীটি চুরি হয়ে গেছে। খোঁজাখুঁজির এক পর্যায়ে এলাকাবাসী তাকে জানান, তার বাড়ি থেকে কিছুটা দূরে একটি খোলা মাঠে গাভীর ভুঁড়িসহ চামড়া পড়ে রয়েছে। গাভীটি ৬ মাসের গর্ভবতী ছিল।

শরণখোলা থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, দক্ষিণ রাজাপুর গ্রামে গরু জবাই করে মাংস চুরির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। তিনি বলেন, “পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং দোষীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।



ফেসবুক কর্নার