June 24, 2026, 3:45 pm
শিরোনাম :
গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশুর অবস্থা সংকটাপন্ন, চমেকের আইসিইউতে ভর্তি

অভয়নগর প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তাকে ভর্তি রাখা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে।
শিশুটির চাচা জানান, সকালে হোয়াইক্যং সীমান্ত লাগোয়া এলাকায় বাড়ির সামনে খেলাধুলা করছিল। গুলি থেমে যাওয়ার সে তার দাদার সঙ্গে নাস্তা কিনতে দোকানে যায়। ফেরার পথে সীমান্তের ওপার মিয়ানমার থেকে আসা একটি গুলি লাগে হুজাইফার মাথায়।

সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আশপাশের লোকজন স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।  সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও ডাক্তাররা পরিস্থিতি বিবেচনায় তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বিকেলের দিকে তাকে নিয়ে প্রথমে হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখান থেকে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে।

চিকিৎসকরা জানিয়েছেন, যেহেতু শিশুটির মাথায় গুলি লেগেছে এবং অবস্থা সংকটাপন্ন, তাই তাকে আপাতত প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পাশাপাশি গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। মাথায় ভেতরে এখনও গুলি রয়েছে। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে অস্ত্রোপচার করা হতে পারে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে বিমান হামলা, ড্রোন হামলা, মর্টারশেল ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেই চলছে। তিন দিন ধরে রাখাইনের মংডুতে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) অবস্থানের কারণে বিমান হামলা জোরদার করেছে সরকারি জান্তা বাহিনী।



ফেসবুক কর্নার