June 4, 2026, 6:17 am
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা

মারকাযুল উলূম খুলনার মাহফিলে ১৫ নভেম্বর খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার আহ্বান

শেখ নাসির উদ্দিন

শেখ নাসির উদ্দিন, খুলনা: ইসলামের মৌলিক আকীদা খতমে নবুওয়াত রক্ষার উদ্দেশ্যে ১৫ নভেম্বর ২০২৫ ঈ. শনিবার সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক ময়দানে “খতমে নবুওয়াত মহাসম্মেলন” অনুষ্ঠিত হবে। দেশের ধর্মপ্রাণ মুসলমানদের সতর্ক করতে ও কাদিয়ানী বা তথাকথিত আহমদিয়া মুসলিম জামাতের বিভ্রান্তিকর কর্মকাণ্ড প্রতিরোধে এই মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে।
গতকাল শুক্রবার (৭ নভেম্বর) জামি’আ ইসলামিয়া মারকাযুল উলূম খুলনার ২০তম বার্ষিক ওয়াজ মাহফিলে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি ও ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের সম্মানিত খতীব মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া অংশগ্রহণকারীদের প্রতি আকুল আবেদন জানান। তিনি বলেন, খতমে নবুওয়াতের আকীদা রক্ষায় জাতীয় ঐক্য গঠন ও কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা বাস্তবায়নের দাবি ত্বরান্বিত করতে হবে।
মাহফিলে উপস্থিত ছিলেন আল্লামা মুফতী গোলাম রহমান এর সভাপতিত্বে খুলনা দারুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মুশতাক আহমাদ, উম্মুল মাদারিস আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মাওলানা শুয়াইব আলমপুরী, খুলনা ফুলবাড়িগেট মাদরাসার মুহতামিম মুফতী গোলামুর রহমান, মাওলানা আদনান মাসউদ, মাওলানা নাসির উদ্দিন কাসেমী, মাওলানা মুনিরুল হক, মুফতী ইউনুস আহমাদ, মুফতী আবদুল কাইয়ুম জমাদ্দার, মুফতী আমানুল্লাহ, মুফতী মাশহুদুর রহমান, মুফতী মানযুর আহমাদ, মুফতী জাকির হুসাইন, মুফতী রবিউল ইসলাম রাফে, মুফতী জুনাইদ আহমাদ, মুফতী রকিব উদ্দিন, মুফতী হুমায়ূন কবীর প্রমুখ।



ফেসবুক কর্নার