June 24, 2026, 3:44 pm
শিরোনাম :
গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জয়পুরহাটের প্রাচীন স্থাপত্য ও লোকজ ঐতিহ্যের জনপদ ক্ষেতলাল

অভয়নগর প্রতিবেদক

ঐতিহাসিক স্থাপনা, সুবিশাল দীঘি আর শত বছরের লোকজ মেলার ঐতিহ্যে ঘেরা জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা। উত্তরবঙ্গের এই জনপদটি প্রাচীন স্থাপত্যশৈলী এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মেলবন্ধন, যা প্রতিনিয়ত মুগ্ধ করছে ভ্রমণপিপাসুদের।
স্থাপত্যের বিস্ময় হিন্দা-কসবা শাহী জামে মসজিদ
ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের হিন্দা গ্রামে অবস্থিত হিন্দা-কসবা শাহী জামে মসজিদ ইসলামী স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন । ১৯৫৮ সালে (বাংলা ১৩৬৫) প্রতিষ্ঠিত এই মসজিদের কাঁচ, চিনামাটি ও মোজাইকের সুনিপুণ কারুকাজ মোঘল স্থাপত্যশৈলীর কথা মনে করিয়ে দেয় । বিশেষ করে এর পাঁচটি গম্বুজ এবং সূক্ষ্ম কারুকার্যমণ্ডিত দেয়ালগুলো দেশি-বিদেশি পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করে।
বিশালতার প্রতীক আছরাঙ্গা দীঘি ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নে অবস্থিত প্রায় ২৬ একর আয়তনের আছরাঙ্গা দীঘি এই অঞ্চলের অন্যতম প্রাচীন জলাশয় । জনশ্রুতি রয়েছে, নবম শতকে এটি খনন করা হয়েছিল । বর্তমানে এটি কেবল একটি জলাশয়ই নয়, বরং শীতকালে অতিথি পাখিদের কলকাকলিতে মুখরিত এক মনোরম পর্যটন স্পট ।
শত বছরের ঐতিহ্য সন্ন্যাসতলী মেলা ও ঘুড়ি উৎসব
ক্ষেতলালের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হলো দুই শত বছরের প্রাচীন সন্ন্যাসতলী মেলা । প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শেষ শুক্রবার অনুষ্ঠিত এই মেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। এই মেলার প্রধান আকর্ষণ হলো বিশাল ঘুড়ি উৎসব, যেখানে নানা আকৃতির ঘুড়িতে আকাশ রঙিন হয়ে ওঠে ।
 বিলের ঘাটে ‘নিঃশব্দ’ ভিউ পয়েন্ট , ২০২৫ সালে ক্ষেতলাল উপজেলা প্রশাসনের উদ্যোগে তুলসীগঙ্গা নদীর তীরে বিলের ঘাটে দৃষ্টিনন্দন ‘নিঃশব্দ’ ভিউ পয়েন্ট উদ্বোধন করা হয়েছে । প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই স্থানটি বর্তমানে তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে ।
এছাড়াও ক্ষেতলালের কানাইপুকুর গ্রামটি বর্তমানে ‘পাখি কলোনি’ হিসেবে প্রকৃতিপ্রেমীদের নজর কাড়ছে । স্থানীয়দের মতে, সঠিক সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ক্ষেতলালের এই ঐতিহাসিক ও প্রাকৃতিক স্থানগুলো উত্তরবঙ্গের অন্যতম প্রধান পর্যটন হাবে পরিণত হতে পারে।



ফেসবুক কর্নার