June 4, 2026, 6:17 am
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা

ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী আহত

আশরাফুজ্জামান বাবু স্টাফ রিপোর্টার

আশরাফুজ্জামান বাবু স্টাফ রিপোর্টার।।

যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় বাইকচালক স্বামী নিহত এবং আরোহী স্ত্রী মারাত্মকভাবে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
শনিবার রাত ৯টার দিকে যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার গদখালী মঠবাড়ির মোড়ে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন নাভারন হাইওয়ে থানার ওসি মহসিন আলি।
নিহত হাসান আলি (২১) যশোরের শার্শা উপজেলার বাগআচড়া বাগুড়ি গ্রামের কবির হোসেনের ছেলে। তার আহত স্ত্রী প্রিয়াংকা (১৯) বর্তমানে যশোর সদর হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের বরাতে ওসি মহসিন বলেন, হাসান তার স্ত্রীকে নিয়ে যশোর শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে গদখালী মঠবাড়ির মোড়ে পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাতনামা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে দুজনই মারাত্নক আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, হাসানের মৃত্যদেহ যশোর সদর হাসপাতালের মর্গে রয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়। তার পরিচয় এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে



ফেসবুক কর্নার