July 14, 2026, 10:00 am
শিরোনাম :
দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের জুয়ার নেশায় একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন নারী যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ বেহাল কলকলিয়া-চন্ডিডহর সড়ক, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা কোটাবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোটায় ভর্তি বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ‘দুই কোটি টাকা দেন, নইলে ব্যবসা গুটিয়ে ফেলেন’, ডেভিড ইমনের হুমকি

এই মৌসুমে না হলেও পরের মৌসুমে চ্যাম্পিয়ন হবে নোয়াখালী: পাকিস্তানি পেসার

অভয়নগর প্রতিবেদক

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবার অংশ নিয়েই কঠিন বাস্তবতার মুখে পড়ে নোয়াখালী এক্সপ্রেস। টুর্নামেন্টের শুরুতে প্রথম ছয় ম্যাচেই হেরে যায় নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। তবে সপ্তম ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পায় দলটি। এরপর ধারাবাহিকভাবে জয়ের ছন্দ ধরে রেখেছে নোয়াখালী এক্সপ্রেস। কাগজে-কলমে এখনো প্লে-অফে খেলার সুযোগ রয়েছে তাদের।

দলের পাকিস্তানি পেসার ইহসানউল্লাহ নোয়াখালীর সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, “খুব ভালো লাগছে, আবার বাংলাদেশে এসেছি। ভীষণ মজা করছি। আমাদের সমর্থকদের জন্য ভালো লাগছে—আমরা পরপর দুটি ম্যাচ জিতেছি। সামনে আরও দুটি ম্যাচ আছে। যদি রান রেট ভালো থাকে, তাহলে আমরা কোয়ালিফাই করতে পারব। রংপুর ও ঢাকার ম্যাচে যদি ঢাকা জেতে, তাহলে আমাদের সুযোগ থাকবে।”

নোয়াখালী এক্সপ্রেস ভবিষ্যতে আরও শক্তিশালী দল হয়ে উঠবে বলেও বিশ্বাস করেন ইহসানউল্লাহ। তিনি বলেন, “বিপিএলে ওরা মাত্র এসেছে, নতুন দল। শেষটা ভালো হবে ইনশাআল্লাহ। এই মৌসুমে চ্যাম্পিয়ন না হলেও পরের মৌসুমে চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ।”

দলের তরুণ ব্যাটার শাহাদাত হোসেন দিপুর প্রশংসা করে এই পাকিস্তানি ক্রিকেটার বলেন, “আমাদের দলে দিপু নামে একজন ব্যাটার আছে, ওকে আমার অনেক পছন্দ।”

এ ছাড়া নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের ভূয়সী প্রশংসাও করেন ইহসানউল্লাহ। তার ভাষায়, “প্রধান কোচ খুবই ফ্রেন্ডলি। তিনি দলে দারুণ পরিবেশ বজায় রাখেন।



ফেসবুক কর্নার