April 27, 2026, 4:28 pm
শিরোনাম :
একজনের আপত্তিতে থমকে সড়ক নির্মাণ, ভোগান্তিতে শতাধিক মানুষ দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ, স্বাবলম্বিতার পথে প্রান্তিক পরিবার লামায় মৌচাক ক্রেডিট ইউনিয়নের সিইউডিসিসি কোর্স সম্পন্ন, সনদ ও সেলাই মেশিন বিতরণ স্বামীকে ‘সাইজ’ করতে মিথ্যা মামলা করলে সরকার পাশে থাকবে না: আইনমন্ত্রী লেন্স যখন শিকারি: মোবাইল সাংবাদিকতা নাকি ডিজিটাল লিঞ্চিং? তৈরি পোশাক খাতে বাড়ছে সংকট, টিকে থাকতে নীতি সহায়তার জোর দাবি দিনাজপুরে কৃষি প্রণোদনায় প্রান্তিক কৃষকদের মাঝে মুগডাল বীজ ও সার বিতরণ ভাষানী মিলনায়তনে জাতীয়তাবাদী সমবায় দলের সংবর্ধনা ও প্রতিনিধি সভা গোয়াইনঘাটে উন্নয়ন কাজে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঠিকাদার আব্দুস সালাম মোর্শেদ বিরুদ্ধে নেত্রকোনা রাস্তা দখল ও বেহাল অবস্থায় বিপাকে কৃষক, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মণিরামপুরে জাতীয় পার্টির মতবিনিময় সভা, শ্যামকুড় ইউনিয়নকে প্রথম টার্গেট ঘোষণা

মাসুম বিল্লাহ মনিরামপুর যশোর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৫ (মণিরামপুর) আসনে জাতীয় পার্টির সাংগঠনিক তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মণিরামপুর উপজেলায় জাতীয় পার্টির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে মণিরামপুর উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শরীফুল ইসলাম (সরু চৌধুরী)।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৫ (মণিরামপুর) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী এম. এ. হালিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান, জেলা কৃষক পার্টির সভাপতি মঈন উদ্দীন খান, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. বজলুর রহমান, জাতীয় তরুণ পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বাবু, ঢাকুরিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ওলিয়ার রহমান, শ্যামকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন সভাপতি আজগর আলী, উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক এস. এম. বেলাল হোসেনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে জাতীয় তরুণ পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বাবু বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মণিরামপুর উপজেলায় জাতীয় পার্টির প্রথম টার্গেট হবে শ্যামকুড় ইউনিয়ন। এ লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় বক্তারা নির্বাচনের প্রস্তুতি, দলীয় সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আগামী নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে বিজয়ী করতে সকল স্তরের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।



ফেসবুক কর্নার