August 6, 2026, 9:22 am
শিরোনাম :
আমরা সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৬০০ চারা বিতরণ হকারের ছদ্মবেশে পুলিশের অভিযান, ডাকাত দলের সর্দার গ্রেপ্তার ‘শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত’—রিজভী সালমান খান ও তার বোনের বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ পালিয়েছেন রিপন মিয়া, হন্যে হয়ে খুঁজছে পুলিশ পদ্মার চরাঞ্চলে অভিযান, ‘কাকন বাহিনী’র সদস্য গ্রেপ্তার হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮১ বছর মহাসড়কে সোয়া কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ মিরপুরে ফ্ল্যাট পাবেন জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবার: গণপূর্ত প্রতিমন্ত্রী

খুলনায় জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মামুন মোল্লা খুলনা।

জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা ১৪ জানুয়ারি সকাল ১১ টায় খুলনা বিভাগীয় কমিশনের কার্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। খুলনার বিভাগীয় কমিশনার মোঃ মোখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ তৌহিদুল রহমান (সাবেক সচিব)।
প্রধান বক্তা ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ মোঃ নাজমুল আহসান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) মোঃ নাজমুল হক, খুলনা বিএল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুর রহমান এবং খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দক্ষ জনশক্তি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। দক্ষ জনশক্তি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক সমৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে। সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ গ্রহণে সক্ষম হওয়া সম্ভব।”
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা জাপানে উচ্চশিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি ও কর্মসংস্থানের সুযোগ-সুবিধা ও প্রস্তুতি বিষয়ে বিশদ আলোচনা করেন।



ফেসবুক কর্নার