June 24, 2026, 11:44 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

মোল্লাহাটে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: থানায় মামলা দায়ের 

অভয়নগর প্রতিবেদক

 বাগেরহাটের মোল্লাহাটে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২:১০ টায় বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাওলা ইউনিয়নের রাজপাট কুল্লা এলাকায় ঘটনাটি ঘটে।
অভিযুক্ত মিতুল শেখ (৩৫) উক্ত গ্রামের মৃত জিকরুল শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশুটি পাগলা বাজারে দোকানে খাবার কিনতে গেলে অভিযুক্ত মিতুল শেখ তাকে ডেকে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর নির্যাতনের চেষ্টা চালানো হয়। একপর্যায়ে শিশুটি চিৎকার চেঁচামেচি করলে মিতুল তাকে ছেড়ে দেয়। শিশুটি ছুটে এসে পাগলা বাজারে কান্নাকাটি করলে স্থানীয় লোকজন মিতুলকে ধরে মারপিট করে। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিতুল পালিয়ে যায়।
স্থানীয় লোকজন জানিয়েছেন, মিতুল শেখ একজন বখাটে যুবক এর আগেও তার বিরুদ্ধে একাধিক অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। এলাকার মানুষ এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং অপরাধীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক জানান, ভুক্তভোগীর পিতা বাদী হয়ে থানায় লিখিত মামলা দায়ের করেছেন, মামলা রুজু পুর্বক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার