May 14, 2026, 3:30 pm
শিরোনাম :
ইবিতে গ্রীন ভয়েসের আত্মরক্ষা প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ জাককানইবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. মোশাররফ হোসেন বিষমুক্ত খাদ্য উৎপাদনে কৃষকদের এগিয়ে আসার আহ্বান মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে অতিরিক্ত পরিচালক খয়ের উদ্দিন মোল্লা উপবন এক্সপ্রেসের টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা

বান্দবানে দুই অবৈধ ইটভাটায় ৫ লক্ষ টাকা জরিমানা।

অভয়নগর প্রতিবেদক

পরিবেশ সংরক্ষণ ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে বান্দরবানের লামা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  ১৪ জানুয়ারি বুধবার  লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৬ মাইল গজালিয়া এলাকায় অবস্থিত দুইটি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়।

যৌথভাবে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব প্রদান করেন লামা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রুবায়েত আহমেদ। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ রেজাউল করিম।

অভিযানকালে আব্দুল্লাহ আল আরাফাতের মালিকানাধীন SBM ব্রিকস এবং করিমুল মোস্তফা স্বপনের মালিকানাধীন TMB ব্রিকস নামক দুইটি ইটভাটা পরিবেশগত ছাড়পত্র ও বৈধ অনুমোদন ব্যতীত পরিচালিত হওয়ায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর ধারা ৫(১) ও ১৫(১) অনুযায়ী দোষী সাব্যস্ত করা হয়।

আইনানুগ প্রক্রিয়া অনুসরণপূর্বক এসবিএম ব্রিকসকে ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা  ও  টিএমবি ব্রিকসকে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। এভাবে সর্বমোট ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন লামা উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ, লামা পুলিশ তদন্ত কেন্দ্রের একদল চৌকস পুলিশ সদস্য  ও উপজেলা আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সকল অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষায় কোনো ধরনের আপস করা হবে না বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন



ফেসবুক কর্নার