March 11, 2026, 4:04 pm
শিরোনাম :
নন্দীগ্রামে ক্যান্সারের সঙ্গে লড়াই করা সুলতানের পাশে ইউএনও শারমিন আরা চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি আটক লামায় তথ্য অফিসের উদ্যোগে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত নারী অপহরণের চেষ্টায় ৩ জন গ্রেফতার, ব্যবহৃত প্রাইভেটকার জব্দ পৌরসভার নাকের ডগায় নিয়ম ভাঙছে ডেভেলপাররা, রহস্যজনকভাবে নীরব পৌরসভা রাজশাহীতে বাস ও সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত সেনা সদস্য চট্টগ্রাম বন্দরে ৬ জাহাজ থেকে জ্বালানি খালাস, আসছে আরও ৪টি ঘোষিত সময়সীমার শেষ দিনে বেনাপোল বন্দর দিয়ে ১৬ দিনে ৫ হাজার ৫ মেট্রিক টন চাল আমদানি হাসপাতালের কর্মচারী যখন ঠিকাদার! চট্টগ্রামে শ্রমিকদের প্রায় তিন কোটি টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও, বন্ধ ৪০ লবণ মিল

তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে: রকিবুল ইসলাম বকুল 

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরী তারেক রহমান। দেশের জনগণ তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল এবং তারেক রহমানের নির্দেশনার অপেক্ষায় আছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সাবেক চেয়ারপারসন, প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ৯ নং ওয়ার্ডে বসবাসরত বিভিন্ন পেশাজীবিদের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনার ৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
এ সময় বকুল দৃঢ়তার সাথে আরো বলেন, তারেক রহমানের ভিশন ও মিশন বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। দেশের অর্থনৈতিক মুক্তি, সামাজিক ন্যায়বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধ ফিরিয়ে আনাই হবে তার প্রধান লক্ষ্য। তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকারই আগামী দিনের বাংলাদেশের পথপ্রদর্শক হবে।
তিনি আরও বলেন, তারেক রহমান শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের ভবিষ্যৎ কাণ্ডারী। দেশের তরুণ প্রজন্ম তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে উঠবে। যেখানে প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।
উক্ত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আব্দুল গফফার, কুয়েটের প্রোভাইস চ্যান্সেলর অধ্যাপক ড: শেখ শরিফুল আলম, অধ্যাপক ড: শেখ মোতাসিম বিল্লাহ, সাবেক ভিপি মতিউর রহমান মতিসহ থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।



ফেসবুক কর্নার