June 6, 2026, 11:11 pm
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

নির্বাচন সামনে রেখে প্রশাসনের কঠোর প্রস্তুতি—মণিরামপুরে গণভোটের মক ভোটিং অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

ভোটাধিকার প্রয়োগে জনসচেতনতা ও আইনানুগ নির্বাচন নিশ্চিতে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বাস্তবধর্মী মহড়া
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬কে সামনে রেখে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আইনানুগতা নিশ্চিত করার লক্ষ্যে যশোরের মণিরামপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে গণভোটের মক ভোটিং কার্যক্রম।বুধবার (১৫ জানুয়ারি) সকাল থেকে এই মক ভোটিং কার্যক্রম প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয়।
উক্ত মক গণভোটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার (ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬) মোঃ আশেক হাসান। উদ্বোধন বক্তব্যে তিনি বলেন, ভোটাধিকার একটি সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগে ভোটারদের আইনগত পদ্ধতি সম্পর্কে সচেতন করা নির্বাচন কমিশন ও প্রশাসনের অন্যতম দায়িত্ব। মক ভোটিং সেই দায়িত্ব বাস্তবায়নেরই একটি অংশ।
তিনি আরও বলেন, স্বচ্ছ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের মধ্যে আস্থা সৃষ্টি করা অপরিহার্য। বাস্তব নির্বাচনের আগে এই ধরনের মহড়া ভোটগ্রহণ প্রক্রিয়ায় শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন। তিনি বলেন,
নির্বাচন সংক্রান্ত আইন, আচরণবিধি ও ভোটগ্রহণ পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতেই এই মক ভোটের আয়োজন। ভোটের দিন কোনো ধরনের বিভ্রান্তি বা অনিয়ম যেন না ঘটে, সেজন্য আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মক ভোটিং কার্যক্রমে নির্বাচন কমিশনের বিধি অনুসরণ করে ব্যালট পেপার, ব্যালট বাক্স, ভোটকক্ষ ও ভোটগ্রহণ কর্মকর্তার দায়িত্ব বাস্তব নির্বাচনের অনুরূপভাবে উপস্থাপন করা হয়। এতে ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, যা গণতান্ত্রিক চর্চার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্র জানায়, ভোটারদের আস্থা বৃদ্ধি ও আইনসম্মত ভোটগ্রহণ নিশ্চিত করতেই এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
উল্লেখ্য, উপজেলা প্রশাসন, মণিরামপুর, যশোর-এর আয়োজনে অনুষ্ঠিত এই মক গণভোট নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধরনের উদ্যোগ একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে।



ফেসবুক কর্নার