August 6, 2026, 8:14 am
শিরোনাম :
আমরা সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৬০০ চারা বিতরণ হকারের ছদ্মবেশে পুলিশের অভিযান, ডাকাত দলের সর্দার গ্রেপ্তার ‘শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত’—রিজভী সালমান খান ও তার বোনের বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ পালিয়েছেন রিপন মিয়া, হন্যে হয়ে খুঁজছে পুলিশ পদ্মার চরাঞ্চলে অভিযান, ‘কাকন বাহিনী’র সদস্য গ্রেপ্তার হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮১ বছর মহাসড়কে সোয়া কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ মিরপুরে ফ্ল্যাট পাবেন জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবার: গণপূর্ত প্রতিমন্ত্রী

ভোলাহাটে টাস্কফোর্সের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক গঠিত টাস্কফোর্স ১৪ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক ২টা ০০ মিনিটে ভোলাহাট থানাধীন রাধানগর কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ সালাউদ্দিন (৩২), পিতা—মৃত হাফিজুল ইসলাম, সাং—রাধানগর, থানা—ভোলাহাট, জেলা—চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তার হেফাজত থেকে ২০ (বিশ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তায়েফ উল্লাহ হুজাইফ। আদালত আসামিকে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।



ফেসবুক কর্নার