March 11, 2026, 4:02 pm
শিরোনাম :
নন্দীগ্রামে ক্যান্সারের সঙ্গে লড়াই করা সুলতানের পাশে ইউএনও শারমিন আরা চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি আটক লামায় তথ্য অফিসের উদ্যোগে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত নারী অপহরণের চেষ্টায় ৩ জন গ্রেফতার, ব্যবহৃত প্রাইভেটকার জব্দ পৌরসভার নাকের ডগায় নিয়ম ভাঙছে ডেভেলপাররা, রহস্যজনকভাবে নীরব পৌরসভা রাজশাহীতে বাস ও সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত সেনা সদস্য চট্টগ্রাম বন্দরে ৬ জাহাজ থেকে জ্বালানি খালাস, আসছে আরও ৪টি ঘোষিত সময়সীমার শেষ দিনে বেনাপোল বন্দর দিয়ে ১৬ দিনে ৫ হাজার ৫ মেট্রিক টন চাল আমদানি হাসপাতালের কর্মচারী যখন ঠিকাদার! চট্টগ্রামে শ্রমিকদের প্রায় তিন কোটি টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও, বন্ধ ৪০ লবণ মিল

শ্যামনগর প্রাণিসম্পদ উন্নয়নে গাবুরায় লিডার্স এর ব্যতিক্রমী ইন্টারফেস মিটিং

অভয়নগর প্রতিবেদক

আল-হুদা মালী গাবুরা শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সেবা প্রদান সম্পর্কিত কমিউনিটি স্কোর কার্ড (CSC) চাহিদা অনুযায়ী পরিকল্পনা তৈরির লক্ষ্যে একটি ইন্টারফেস মিটিং অনুষ্ঠিত হয়েছে।
লিডার্স এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) প্রকল্পের আওতায় ডুমুরিয়া ঈদগাহ মাঠে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) ইন্টারফেস মিটিং আয়োজন করা হয়। ইন্টারফেস মিটিং এ সভাপতিত্ব করেন, গাবুরা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুল্লাহ বাহার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেটেরিনারী সার্জন ও শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) সুব্রত কুমার বিশ্বাস। এ সময় আরো উপস্থিত ছিলেন, গাবুরা ইউনিয়ন কৃত্রিম প্রজনন কর্মী এ আই টি রবিউল ইসলাম ,ভ্যাকসিনেটর শাহানুর আলম , গাবুরা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুরুল আলম, মোঃ বায়েজিদ আলম, ইমাম ডুমুরিয়া শেখবাড়ী জামে মসজিদ ও উপকূলীয় প্রেসক্লাবের (সাধারণ সম্পাদক) আল-হুদা মালী, গাবুরা ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশান গ্রুপের সদস্যবৃন্দ , সিআরইএ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী, ফিল্ড ফ্যাসিলিটেটর কে এম আক্তার হোসেন ও স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিআরইএ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী ।
ইন্টারফেস মিটিং এ স্কোর কার্ড , কর্ম পরিকল্পনা উপস্থাপনের মাধ্যমে (CSC)-এর সেবার মান চিহ্নিত করা হয় , পূর্বের তুলনায় বর্তমান অবস্থা তুলে ধরা হয় এবং এর ভিত্তিতে কিছু সিধান্ত গৃহীত হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অংশগ্রহণে গৃহীত পর্যায়ের বাস্তব সমস্যা ও প্রয়োজনীয়তা আলোচনায় উঠে আসে। উপজেলা পর্যায়ের কর্মকর্তারা প্রাণিসম্পদের গৃহীত সেবার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সিআরইএ প্রকল্পের প্রজেক্ট অফিসার সুলতা সাহা।



ফেসবুক কর্নার