June 6, 2026, 11:11 pm
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

ঝিনাইদহে নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদারে পুলিশের মহড়া

অভয়নগর প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঝিনাইদহে পুলিশের বিশেষ টহল ও নিরাপত্তা জোরদারে মহড়া অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের মোড়ে মোড়ে বসানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশের আয়োজনে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে নিরাপত্তা জোরদার করতে টহল ও চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু হয়।
জেলা শহরের পায়রা চত্বর, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, কেন্দ্রীয় বাস টার্মিনাল, হামদহ মোড়, আরাপপুর, মডার্ণ মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব চেকপোস্ট বসানো হয়েছে। নির্বাচনের সময় যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা, ও অবৈধ কর্মকান্ড প্রতিহত ও রোধ করতে এই টহল ও মহড়া অনুষ্ঠিত হয়। এসময় শহরে চলাচলরত কাগজপত্র বিহীন যানবাহন, অবৈধ যান ও সন্দেহজনক মোটরসাইকেলে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।
অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে। তারই অংশ হিসেবে আমরা জেলা শহরে বিশেষ টহল ও তল্লাশি জোরদার করেছি। এই কার্যক্রম জেলার সকল এলাকায় কার্যকর করা হবে



ফেসবুক কর্নার