June 6, 2026, 11:25 pm
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

যশোরে রানা প্রতাপ হত্যা মামলায় এবার সাদ্দাম আটক

অভয়নগর প্রতিবেদক


যশোরের মণিরামপুর উপজেলার কপালিয়া বাজারে চরমপন্থী নেতা রানা প্রতাপ হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন আসামি সাদ্দাম মন্ডলকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) রাতে বাগেরহাটের রামপাল উপজেলার কয়লা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সাদ্দাম মন্ডল খুলনা জেলার ফুলতলা উপজেলার পিপরাইল জামিরা গ্রামের নাজের মন্ডলের ছেলে।

ডিবি পুলিশের এসআই কামরুজ্জামান জানান, রানা প্রতাপ হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপর ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় এ হত্যাকাণ্ডের সঙ্গে কয়েকজনের সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়, যাদের মধ্যে সাদ্দাম মন্ডল অন্যতম। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তাকে রামপাল থেকে আটক করা হয়।

তিনি আরও জানান, আজ ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সাদ্দামকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রাতে মণিরামপুর উপজেলার কপালিয়া বাজারের একটি ক্লিনিকের পাশে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ। পুলিশের ধারণা, চরমপন্থী সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এই মামলায় এর আগে মিজানুর রহমান নামে অন্য এক আসামিকে আটক করা হয়েছিল।



ফেসবুক কর্নার