April 27, 2026, 7:09 pm
শিরোনাম :
খালপাড়–মসজিদ রোড সংযোগ সড়ক ও গণশৌচাগার নির্মাণে আবেদন কালবৈশাখীর তাণ্ডবে গাছচাপায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর বাংলাবান্ধা স্থলবন্দরে বিপুল ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক পার্বতীপুরে কৃষি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত মোরেলগঞ্জে ক্রয়কৃত জমিতে অবৈধ ছাদ নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের দাবি কুষ্টিয়ায় কোরআন অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড: এজাহারে নাম না থাকলেও গ্রেপ্তার দুই সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন নেত্রকোণায় পুলিশের অভিযানে ৩ নারী মাদক কারবারি আটক নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা উদ্ধার, চালক আটক একজনের আপত্তিতে থমকে সড়ক নির্মাণ, ভোগান্তিতে শতাধিক মানুষ

ঘাটাইলে কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের গাংগাইর গ্রামে কৃষি জমির উপরি স্তরের মাটি (টপসয়েল) অবৈধভাবে কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা ভূমি অফিসের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধলাপাড়া ইউনিয়নের গাংগাইর গ্রামের মোঃ জয়নাল প্রশাসনের নিয়ম না মেনে কৃষিজমির উর্বর উপরি স্তরের মাটি কেটে বিক্রি করছিলেন। উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে এ অভিযোগের সত্যতা পায়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান বালুমহাল মাটি ব্যবস্থাপনা আইনে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান বলেন, “কৃষি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় ব্যবহার বা বিক্রি করা সম্পূর্ণ অবৈধ। কোনো ব্যক্তি যদি এ আইন অমান্য করে, তার বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও বলেন, কৃষি জমির টপসয়েল ধ্বংস করা হলে জমির উর্বরাশক্তি চিরতরে নষ্ট হয়ে যায়, যা খাদ্য নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে প্রশাসনিক নজরদারি ও কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার