June 7, 2026, 12:23 am
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

পাটকেলঘাটায় দুর্নীতি দমন কমিশন এর ‘সততা সংঘ’ পুনর্গঠন

অভয়নগর প্রতিবেদক

 সাতক্ষীরার তালা উপজেলা পাটকেলঘাটার কাপাসডাঙ্গা  বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন এর ‘সততা সংঘ’ পুনর্গঠন ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৫ জানুয়ারী দুপুর ১টায়
প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে কমিটি পুনর্গঠন, পরিচিত ও
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা ছড়িয়ে দিতে কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের মেধাবী সৎ সাহসী শিক্ষার্থীদের মধ্যে থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী সায়ন্তিকা মন্ডলকে সভাপতি ও ৯ম শ্রেণির রত্না মন্ডলকে সাধারণ সম্পাদক করে ১১ শিক্ষার্থীর সমন্বয়ে একটি কার্যনির্বাহী কমিটি এবং এ কমিটির সদস্যদের গাইড দেওয়ার জন্য ৫ সদস্যের একটি পরামর্শক কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে।
এছাড়া পরিচিতি সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সততা সংঘের উপদেষ্টা মোহাম্মদ সাকিবুর রহমান দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এসময় পরামর্শক কাউন্সিল সদস্যরা উপস্থিত ছিলেন।
সততা সংঘের পরামর্শক কাউন্সিল সদস্য সহকারি শিক্ষক বিশ্বনাথ সরকার সমন্বয় করেন।



ফেসবুক কর্নার