June 7, 2026, 12:23 am
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধার লাশ দাফন

অভয়নগর প্রতিবেদক

শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা  অবসর প্রাপ্ত সেনা সদস্য হেনসার আলির(৮৩) লাশ দাফন করা হয়েছে। তিনি বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় বৃহস্পতিবার  সকাল ছয়টার দিকে মৃতবরণ করেন।  বীর মুক্তিযোদ্ধা হেনসার আলি  হলেন শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে। বৃহস্পতিবার বিকাল চারটার দিকে শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক  বজিজের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল   তার নিজস্ব আম বাগানে রাষ্ট্রীয় মর্যদা প্রদানের পর জানাজা শেষে তাদের পারিবারিক  গোরস্থানে লাশ দাফন করা হয়। তার জানাজায় সংসদ সদস্য পদে ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান আলি মিঞা  সহ মনাকষা ও বিনোদপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা গণ সহ বিভিন্ন পেশার সহস্রাধিক মানুষ। জানাজা শেষে নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপণ করেন এবং।তার বিদেহী আত্মার মাগফেরাত  কামনা করেন।



ফেসবুক কর্নার