June 7, 2026, 1:32 am
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

এবার মাটি খুঁড়ে আগ্নেয়াস্ত্র সদৃশ বস্তু উদ্ধার করল র‍্যাব

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার বিরামপুর গ্রাম থেকে মাটি খুঁড়ে পরিত্যক্ত একটি আগ্নেয়াস্ত্র সদৃশ বস্তু উদ্ধার করেছে র‍্যাব-৬। তবে এ ঘটনায় কাউকে আটক বা দোষী হিসেবে চিহ্নিত করতে পারেনি র‍্যাব।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে হরিণাকুণ্ডু পৌর এলাকার বিরামপুর গ্রামের মাঠে অভিযান চালানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর মাঠে অভিযান চালানো হয়। এসময একটি ঘাঁসক্ষেতের পাশে মাটি খুড়ে লাল কাপড়ে মোড়ানো অবস্থায় একটি শুটার গান বা একনলা বন্দুক সদৃশ বস্তু উদ্ধার করে র‍্যাব সদস্যরা।

এসময় র‍্যাব-৬ এর (সিপিসি-২) ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী সহ র‍্যাব-৬ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‍্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী বলেন , আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছে র‍্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ওয়ান শুটার গান বা একটি একনলা বন্দুক সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত বস্তুটি হরিণাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

হরিনাকুন্ডু থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, উদ্ধারকৃত অস্ত্র সদৃশ বস্তুটি র‍্যাবের পক্ষ থেকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। আইনানুগ পরবর্তী করণীয় প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, এর আগে গতকাল বুধবার বিকালে কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি এক’নলা বন্দুক ও এয়ারগান উদ্ধার করে র‍্যাব-



ফেসবুক কর্নার