April 27, 2026, 8:43 pm
শিরোনাম :
খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি ধামরাইতে অবৈধভাবে মজুদ করা ৬০০ লিটার ডিজেল জব্দ মৌলভীবাজারে আধুনিক পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনের দাবিতে ইউএনওকে স্মারকলিপি খালপাড়–মসজিদ রোড সংযোগ সড়ক ও গণশৌচাগার নির্মাণে আবেদন কালবৈশাখীর তাণ্ডবে গাছচাপায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর বাংলাবান্ধা স্থলবন্দরে বিপুল ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক পার্বতীপুরে কৃষি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত মোরেলগঞ্জে ক্রয়কৃত জমিতে অবৈধ ছাদ নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের দাবি কুষ্টিয়ায় কোরআন অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড: এজাহারে নাম না থাকলেও গ্রেপ্তার দুই সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১

অভয়নগর প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে *১৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ* সকাল  ৬টা ৩০ মিনিটে সদর মডেল থানাধীন আমনুরা ঝিলিম বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে *মোঃ আলম আলী (৪৮)* নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি মৃত বাহার আলীর ছেলে এবং মৃত ফাতেমার সন্তান। তার বাড়ি আমনুরা ঝিলিম বাজার, ইউনিয়ন—ঝিলিম, থানা—চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা—চাঁপাইনবাবগঞ্জ।
অভিযানকালে তার দখল ও হেফাজত থেকে একটি কাপড়ের ব্যাগে কাগজে মোড়ানো ছোট-বড় *২০৬টি গাঁজার পুরিয়া (ওজন ১ কেজি)* এবং অপর একটি ব্যাগে পলিথিনে মোড়ানো ছোট-বড় *২৬টি গাঁজার পোটলা (ওজন ২৫০ গ্রাম)* উদ্ধার করা হয়। সব মিলিয়ে *মোট ১.২৫ কেজি গাঁজা* জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক  মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলার আইনগত কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূলে সরকারের  জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তারা দৃঢ়প্রতিজ্ঞ। জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার