June 7, 2026, 12:38 am
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

ঝিনাইদহে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

অভয়নগর প্রতিবেদক

 শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে শহরের সরকারি কেসি কলেজ চত্বরে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা ছাড়াও ড্যাবের জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ মেডিকেল ক্যাম্পে শহরের বিভিন্ন এলাকার কয়েকশ’ অসহায় ও দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনা মূল্যে বিতরণ করা হয়।
মেডিকেল ক্যাম্পে মোট ২২ জন অভিজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের সেবা দেন। আয়োজকরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার