June 7, 2026, 1:30 am
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

গণভোট ও নির্বাচনের বার্তা নিয়ে ভোটের গাড়ি এখন বাগেরহাটে, সচেতন করছে সাধারণ মানুষকে

অভয়নগর প্রতিবেদক

গনভোট ২০২৬, সংসদ নির্বাচণ, দেশের চাবি আপনার হাতে এই স্লোগানের নির্বাচনের বার্তা নিয়ে ভোটের গাড়ি এখন বাগেরহাটে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় নির্বাচন বিষয়ক প্রচার-প্রচারণার জন্য গাড়িটি জেলার মোল্লাহাট উপজেলার গাংনি ইউনিয়ন পরিষদ মাঠে পৌছায়। দুপুর ১২টায় স্থানীয়দের মাঝে গণভোট, সংসদ নির্বাচন ও ভোট প্রদানের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করে। এই গাড়িটি কোন প্রার্থীর প্রচার করছে না, বরং দক্ষ প্রার্থী বেছে নেওয়ার বিষয়ে প্রচারণা চালানো হয় গাড়ি থেকে।
ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং ফেলানী হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
সংস্কৃত ও তথ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে তৈরি করা পাচটি পিভিসির মাধ্যমে তুলে দরা হচ্ছে অতীতের গণতন্ত্র হিনতা, সীমান্ত হত্যা, তুরণ ও নারীদের বঞ্চিত হওয়ার ইতিহাস তুলে ধরা হচ্ছে গাড়ি থেকে। এর মাধ্যমে সাধারণ মানুষ গণভোট ও সংষদ নির্বাচনের মাধ্যমে সচেতন হচ্ছে।
ভোটের গাড়ির এই প্রচারণায় গণযোগাযোগ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মুঈনুল ইসলাম, মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুস্মিতা সাহাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
পরে বিকেলে গাওলা ও কোদালিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ভোটের গাড়ি থেকে গণভোট ও নির্বাচন সম্পর্কে প্রচার-প্রচারণা চালানো হয়। আগামী কাল (শনিবার-১৭ জানুয়ারি) বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা, লকপুর ও মূলঘর উপজেলায় একইভাবে প্রচার চালাবে গাড়িটি।
গণযোগাযোগ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মুঈনুল ইসলাম বলেন, এই গাড়িটির একটা আকর্ষণ রয়েছে। গাড়িতেই ডিজিটাল ডিসপ্লে রয়েছে, যেখান থেকে ভিডিও‘র মাধ্যমে গণভোট, নির্বাচনসহ নানা বিষয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। এছাড়া জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসনসহ সকল সরকারি দপ্তরের পক্ষ থেকে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। যার ফলে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে।



ফেসবুক কর্নার