June 4, 2026, 7:13 am
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা

ভোলায় নলকূপ খনন করলেই বেড়িয়ে আসছে গ্যাস! ফ্রি গ্যাসে চলছে রান্না

Reporter Name

মোহাম্মদ নয়ন চৌধুরী, ভোলা॥
ফ্রি গ্যাস ব্যবহার করছেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার পাঁচটি গ্রামের অসংখ্য মানুষ। রূপকথার গল্প মনে হলেও এটি বাস্তব ঘটনা। এলাকাবাসীর দাবি, গভীর নলকূপ খনন করলেই বেরিয়ে আসে গ্যাস, যা দিয়ে চলছে তাদের প্রতিদিনের রান্না। কোনো সংযোগ কিংবা বিল ছাড়াই এই গ্যাস ব্যবহার করছেন অন্তত পাঁচ হাজার পরিবার।
সরেজমিনে দেখা গেছে, টিউবওয়েল থেকে একদিকে পানি বের হচ্ছে, অপরদিকে জ্বলছে আগুন। পাইপ টেনে অনেকে এক নলকূপ থেকে চার-পাঁচটি ঘরে গ্যাস সরবরাহ দিচ্ছেন। স্থানীয় বাসিন্দারা বলেন, এক যুগেরও বেশি সময় ধরে এমন অবস্থা চলছে। গৃহিণীরা জানান, গ্যাসে রান্না করতে কোনো টাকা দিতে হয় না, একেবারে ফ্রি। তবে এসব অবৈধ সংযোগে দুর্ঘটনার ঝুঁকি থেকে যাচ্ছে।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান বলেন, “বিনা অনুমতিতে গ্যাস ব্যবহার ঠিক নয়, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।” ভোলা বাপেক্সের ডিজিএম শাহাদাৎ হোসেন জানান, “এগুলো পকেট গ্যাস, শাহবাজপুর গ্যাসক্ষেত্রের সঙ্গে সরাসরি কোনো সংযোগ নেই।” উল্লেখ্য, ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রসহ তিনটি গ্যাসক্ষেত্রে ২.৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে এবং প্রতিদিন ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে।



ফেসবুক কর্নার