June 7, 2026, 1:30 am
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলায় তালা প্রেসক্লাবের নিন্দা

অভয়নগর প্রতিবেদক

যমুনা টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি, সাতক্ষীরা প্রেসক্লাবের ক্রীড়া ও সাহিত্য সম্পাদক এবং তালা প্রেসক্লাবের সিনিয়র কার্যনির্বাহী সদস্য এস.এম আকরামুল ইসলামের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তালা প্রেসক্লাব।
বিবৃতি দাতারা হলেন, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম,সি.সহ-সভাপতি এস.এম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ,যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ মান্নান,সাংগঠনিক সম্পাদক খাঁন নাজমুল হুসাইন, দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, কার্যনির্বাহী কমিটির সি. সদস্য এস.এম লিয়াকত হোসেন, শেখ আব্দুস সালাম,মো:বাহারুল ইসলাম, বি.এম বাবলুর রহমান, কার্য নির্বাহী সদস্য এ্যাড: কবির আহমেদ,মো: সোহাগ হোসেন মোড়ল, এস.এম জহর হাসান সাগর, সাধারণ পরিষদ সদস্য মো: লিটন হুসাইন,মো: হাফিজুর রহমান,শেখ ফয়সাল হোসেন, কাজী এনামুল হক বিপ্লব,খাঁন আল-মাহবুব হুসাইন, পার্থ প্রতিম মন্ডল, কাজী জীবন বারী, মো: সাগর মোড়ল, মোঃ মোস্তাফিজুর রহমান রাজু প্রমুখ।
এক বিবৃতিতে তালা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন জ্যেষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য চরম হুমকিস্বরূপ। ঘটনাস্থলে যমুনা টিভির ক্যামেরা ও লোগো ভাঙচুর, অকথ্য ভাষায় গালিগালাজ এবং জীবননাশের হুমকি দেওয়ার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও অগ্রহণযোগ্য।
বিবৃতিতে অবিলম্বে হামলার সঙ্গে জড়িত অভিযুক্ত মাজেদ গাজিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানানো হয়। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ও দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। তালা প্রেস ক্লাব এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় প্রশাসনের আন্তরিক হস্তক্ষেপ কামনা করেছে। দোয়া



ফেসবুক কর্নার