June 7, 2026, 1:45 am
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

টাকা চাওয়ায় ফিলিং স্টেশন কর্মীকে গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনায় মামলা

অভয়নগর প্রতিবেদক

রাজবাড়ীতে টাকা চাওয়ায় ফিলিং স্টেশন কর্মী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনা মামলা হয়েছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে সদর থানায় এ মামলা দায়ের করেছে নিহতের ছোট ভাই।
মামলার আসামি জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজন ও গাড়িচালক কামাল। তবে ঘটনার সঙ্গে সঙ্গে তাদেরকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে গাড়ি।

গতরাতে ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হয় রিপনের পরিবারের কাছে। এরপরেই স্থানীয় শ্মশানে তার অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এর আগে, গতকাল ভোরে ফিলিং স্টেশনে তেল নেওয়ার পরে সুজনের থেকে টাকা চায় রিপন। তা দিতে অস্বীকার করে গাড়ি নিয়ে পালাতে চাইলে রিপন বাধা দেয়। এসময় তাকে চাপা দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনাস্থলেই প্রাণ হারান রিপন সাহা।



ফেসবুক কর্নার