June 7, 2026, 1:45 am
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

বান্দরবানে লামায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে প্রচারণা সভা

অভয়নগর প্রতিবেদক

অদ্য ১৭ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ বান্দরবান লামা থানাধীন বিভিন্ন দোকান ও সমাজের প্রতিনিধিদের সঙ্গে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক বৈঠক সভা ও পথ সভা করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান মহোদয়।

বৈঠক সভায় পুলিশ সুপার মহোদয় দোকান ও সমাজের প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং পুলিশ সুপার মহোদয় প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

পুলিশ সুপার মহোদয় আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বান্দরবান পার্বত্য জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের সকল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। যে কোনো প্রকার সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় পুলিশ সুপার মহোদয়, সুশীল সমাজসহ সর্বস্তরের জনগণের সচেতনতা ও সহযোগিতা কামনা করেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করেন



ফেসবুক কর্নার