June 7, 2026, 2:39 am
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

খুশি হলো নৌকা মাঝিরা: বাগেরহাটে প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাটে শীতার্ত খেয়া মাঝি ও নৌকা চালকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে বাগেরহাট উপজেলা প্রেসক্লাব। শনিবার (১৭ জানুয়ারি) সকালে বাগেরহাট শহরের ভদ্রপাড়া খেয়া ঘাটে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রচণ্ড শীতের মধ্যে রাতভর নৌকায় কাজ করা অসহায় মাঝিদের হাতে শীতবস্ত্র তুলে দেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এতে খেয়া মাঝিরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “দীর্ঘদিন ধরে শীতের কষ্টে কাজ করতে হয়। আগে কেউ আমাদের পাশে দাঁড়াননি। প্রেসক্লাবের এই উদ্যোগ আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি।”
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার, সাধারণ সম্পাদক তানভীর সোহেল, সহ-সভাপতি আজাদ রশিদী, যুগ্ম সম্পাদক এস এম মাহমুদ হাসান, অর্থ সম্পাদক মাহবুব রহমান বাদল, ক্রীড়া সম্পাদক শেখ জাহাঙ্গীর এবং অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা।
উপজেলা প্রেসক্লাবের সদস্যরা জানান, সমাজের অবহেলিত ও পরিশ্রমী মানুষদের পাশে দাঁড়ানোই মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যেতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।



ফেসবুক কর্নার