June 7, 2026, 2:39 am
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

নন্দীগ্রামে মহাসড়কে প্রাণ গেল অটোভ্যান চালকের

অভয়নগর প্রতিবেদক

বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কে পড়ে থাকা লোহার নাট কুড়াতে নেমে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (২৫) নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। তিনি নন্দীগ্রাম উপজেলার ওমরপুর দক্ষিণপাড়ার মৃত কছের আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে মিজানুর রহমান প্রতিদিনের মতো নিজ মালিকানাধীন অটোভ্যান নিয়ে ওমরপুর বাসস্ট্যান্ড থেকে নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে কালিকাপুর রাস্তার মাথায় পৌঁছালে মহাসড়কের পাশে পড়ে থাকা একটি লোহার নাট কুড়িয়ে নেওয়ার জন্য অটোভ্যানটি দাঁড় করিয়ে তিনি রাস্তায় নামেন।
এ সময় নাটোরগামী একটি অজ্ঞাত মোটরসাইকেল পেছন দিক থেকে এসে তাকে সজোরে ধাক্কা দিলে তিনি পাকা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৬ জানুয়ারি) তিনি মারা যান।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় এক অটোভ্যান চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



ফেসবুক কর্নার