June 7, 2026, 2:40 am
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

মান্দায় যুব জামায়াতের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র অঙ্গ সংগঠন যুব জামায়াতের উদ্যোগে আন্ত ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। যুব জামায়াত তেঁতুলিয়া ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার (১৭ জানুয়ারি) সকাল থেকে সারাদিনব্যাপী অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মখলেছুর রহমান কামরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব জামায়াতের সভাপতি আব্দুল মালেক, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি শাহিনুর রহমান সুমন, ইউনিয়ন যুব জামায়াতের সহকারী আব্দুল আলীমসহ যুব জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

খেলা শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, যুব সমাজকে মাদক, দুর্নীতি ও চাঁদাবাজি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের সুন্দর ও ইতিবাচক আয়োজন যুবকদের সুস্থ ও সামাজিকভাবে দায়িত্বশীল করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যুব সমাজ মাঠমুখী হলে তারা অপরাধ ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা



ফেসবুক কর্নার