August 6, 2026, 3:38 am
শিরোনাম :
মামলায়হাছান-নওফেল-ফজলে করিমসহ ২২ জনের বিচারে সাক্ষ্য শুরু আজ জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত মোজাফফরের ফেসবুক তথ্য চেয়ে মেটাকে চিঠি কার সাথে ‘আঁতাত’, এ জবাব দিতে হবে প্রধানমন্ত্রীকে: জামায়াত আমীর মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ কিস্তির টাকা আদায়ে গ্রাহকের গরু নিয়ে যাওয়ার অভিযোগ ইএসডিওর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জামায়াত নেতা বহিষ্কার প্রেমের টানে কেরানীগঞ্জে চীনা যুবক, বিয়ে করলেন জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা:মাওলানা আব্দুল আউয়াল নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত অন্তত ২০

বান্দরবানের লামা থানা পরিদর্শন

অভয়নগর প্রতিবেদক

অদ্য ১৭ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ বান্দরবান লামা পরিদর্শন করেন, বান্দরবান জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান মহোদয়।

 

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানার সার্বিক কার্যক্রম ও দায়িত্ব পালনের অবস্থা পর্যবেক্ষণ করেন। ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, চিকিৎসা সুবিধা, বিশুদ্ধ পানির ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 

বিশেষভাবে রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের ওপর জোর দেন। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা, জনসচেতনতা সৃষ্টি এবং জনগণকে উদ্বুদ্ধ করার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

 

এসময় পুলিশ সুপার মহোদয় প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিক আচরণ বজায় রেখে জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

 

উক্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জনাব মাসুম সরদার, সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল), লামা থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট ফোর্সবৃন্দ।



ফেসবুক কর্নার