June 24, 2026, 11:45 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

কালিগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের অভিযোগে আটক, ৪

অভয়নগর প্রতিবেদক

 

ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ রেল স্টেশনে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশ চার কিশোকে আটক করে যশোর জিআরপি কার্যালয়ে নিয়ে গেছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে কালীগঞ্জের মোবারকগঞ্জ রেল স্টেশনে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- তানভীর, ফয়সাল, নিকুঞ্জ ও শাকিব। তারা কালীগঞ্জ শহরের বাসিন্দা বলে জানা গেছে।

মোবারকগঞ্জ রেলস্টেশন অফিস সূত্রে জানা গেছে, চিলাহাটি থেকে খুলনা অভিমুখে যাচ্ছিলো রুপসা এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি মোবারকগঞ্জ স্টেশনের কাছাকাছি কাশীপুর এলাকায় পৌঁছালে বাইরে থেকে কয়েকজন কিশোর ট্রেনের জানালায় পাথর ছুঁড়ে মারে। এতে জানালার গ্লাস ভেঙে যায়। এসময় ট্রেনের যাত্রীরা রেলওয়ে পুলিশের সদস্য ও রেলকর্তৃপক্ষকে তাৎক্ষণিক অবহিত করলে মোবারকগঞ্জ স্টেশনে ট্রেন থামানো হয়। পরে রেলওয়ে পুলিশ ও স্টেশন কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত চার কিশোরকে হাতেনাতে আটক করে।

মোবারকগঞ্জ রেলষ্টেশনের ষ্টেশন মাস্টার শাহজাহান শেখ বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের অপরাধে ট্রেন থামিয়ে চার কিশোরকে আটক করা হয়েছে। আটকদের খুলনা রেল স্টেশনের উদ্দেশ্যে ধরে নিয়ে গেছে ট্রেনের নিরাপত্তায় নিয়োজিত জিআরপি পুলিশ।

তিনি আরো জানান, ঘটনার পর যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হলেও রেল কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।



ফেসবুক কর্নার