August 6, 2026, 3:37 am
শিরোনাম :
মামলায়হাছান-নওফেল-ফজলে করিমসহ ২২ জনের বিচারে সাক্ষ্য শুরু আজ জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত মোজাফফরের ফেসবুক তথ্য চেয়ে মেটাকে চিঠি কার সাথে ‘আঁতাত’, এ জবাব দিতে হবে প্রধানমন্ত্রীকে: জামায়াত আমীর মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ কিস্তির টাকা আদায়ে গ্রাহকের গরু নিয়ে যাওয়ার অভিযোগ ইএসডিওর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জামায়াত নেতা বহিষ্কার প্রেমের টানে কেরানীগঞ্জে চীনা যুবক, বিয়ে করলেন জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা:মাওলানা আব্দুল আউয়াল নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত অন্তত ২০

কাশিয়ানীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে শিশু- নারীসহ তিনজনের মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নে  বিদ্যুৎ স্পৃষ্টে শিশু নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলার তেতুলিয়া গ্রামের সজীব সিকদারের বাড়ীর পাশে এঘটনা ঘটে।
 নিহতরা হচ্ছে মৃত মোশাররফ শিকদারের স্ত্রী রাহেনা বেগম (৫৫), মৃত হানিফ  শিকদারের ছেলে ইরান শিকদার (৫৫), সজীব সিকদারের ১০ মাস বয়সী শিশু সন্তান সাইফান। সকলেই উপজেলার তেতুলিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়  সূত্রে জানা যায়, নিহত  রেহেনা বেগমের নিজ বাড়ি সংলগ্ন ধানের জমিতে ইঁদুর তাড়ানোর জন্য  বৈদ্যুতিক তার সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎ সংযোগ থেকে বিদ্যুতায়িত হয়ে এই ঘটনা ঘটে।
এ সময় রেহানা বেগম এবং তার কোলে থাকা  ১০ মাস বয়সী তার নাতি  সাইফান কোলে ছিল। নিহত ইরান সিকদার তাদের  উদ্ধার করতে এগিয়ে আসলে  তিনিও বিদ্যুতায়িত হয়ে  ঘটনাস্থলে মৃত্যু বরন করে।
এঘটনার সংবাদ পেয়ে কাশিয়ানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ হাসপাতালে প্রেরন করে।
এবিষয়ে কাশিয়ানী থানারভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান  নিহতদের লাশ হাসপাতালে প্রেরন করা হয়েছে এবং আইগত ব্যবস্থা প্রক্রীয়াধীন।



ফেসবুক কর্নার