June 7, 2026, 3:55 am
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

গণভোটকে সামনে রেখে ‘হ্যাঁ’ প্রচারে লোহাগাড়ায় মাঠপর্যায়ে সক্রিয় উপজেলা প্রশাসন

অভয়নগর প্রতিবেদক

আসন্ন গণভোটকে সামনে রেখে ভোটারদের সচেতনতা বাড়াতে লোহাগাড়া উপজেলায় মাঠপর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছে উপজেলা প্রশাসন। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, বাজার, গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে সরাসরি গিয়ে প্রচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে ভোটারদের গণভোটের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়তা এবং ‘হ্যাঁ’ ভোটের ইতিবাচক দিকগুলো তুলে ধরা হয়। পাশাপাশি সাধারণ জনগণকে ভয়ভীতি বা গুজবে কান না দিয়ে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

প্রচার অভিযানের অংশ হিসেবে লিফলেট ও পথসভা অনুষ্ঠিত হয়। প্রশাসনের কর্মকর্তারা জানান, গণভোটকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে সরকার বদ্ধপরিকর। সে লক্ষ্যেই মাঠপর্যায়ে সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ করে সচেতনতা কার্যক্রম জোরদার করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে আরও জানা যায়, গণভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে এবং যেকোনো অনিয়ম কঠোরভাবে দমন করা হবে।

 

স্থানীয় সচেতন মহল মনে করছেন, উপজেলা প্রশাসনের এই সরাসরি মাঠপর্যায়ের উদ্যোগ গণভোটে ভোটার উপস্থিতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ইতিবাচক জনমত সৃষ্টি হয়৷



ফেসবুক কর্নার