June 4, 2026, 5:00 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

স্ত্রীর বিদেশযাত্রা ঘিরে পারিবারিক সংকট, বাড়বকুণ্ডে এক যুবকের মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড নতুনপাড়ায় পারিবারিক বিরোধ ও মানসিক চাপে ইমাম হোসেন (প্রায় ৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ইমাম হোসেন পেশায় কাভার্ডভ্যানচালক ছিলেন। প্রায় এক বছর আগে ভালোবাসার সম্পর্কের মাধ্যমে গাজীপুরের এক নারীকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। স্ত্রী বিদেশে গৃহকর্মী হিসেবে কাজ করতে আগ্রহ প্রকাশ করলে ইমাম হোসেন তার বিদেশযাত্রার প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যয় বহন করেন।
পরিবারের দাবি, বিদেশে যাওয়ার পর স্ত্রী তার সঙ্গে যোগাযোগে অনাগ্রহ দেখান, যা ইমাম হোসেনকে মানসিকভাবে ভেঙে দেয়। আত্মীয়স্বজনদের অমতে বিয়ে করায় পারিবারিক অশান্তির বিষয়গুলো তিনি কারও সঙ্গে ভাগাভাগি করতেও পারছিলেন না।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় বোন জাহানারা বেগম বলেন, “আমার ভাই সংসার নিয়ে অনেক চাপের মধ্যে ছিল। স্ত্রী বিদেশে যাওয়ার পর সে খুব ভেঙে পড়ে।”
শনিবার (১৭ জানুয়ারি) ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় বাড়বকুণ্ড নতুনপাড়া নুরমার দীঘিরপাড় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



ফেসবুক কর্নার