June 7, 2026, 3:55 am
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

জয়পুরহাটের আক্কেলপুরে শিক্ষকের বাড়িতে আগুন সব পুড়ে ছাই

অভয়নগর প্রতিবেদক

জয়পুরহাটের আক্কেলপুরে এক স্কুল শিক্ষকের বাড়ির সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি শনিবার (১৭জানুয়ারি) আনুমানিক সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে উপজেলার    রুকিন্দিপুর ইউনিয়নের কানুপুর মীরপাড়া এলাকায় ঘটেছে।
ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনাটি ঘটতে পারে। ক্ষতিগ্রস্ত স্কুল শিক্ষক স্বপন হোসেন পার্শ্ববর্তী ক্ষেতলাল উপজেলার ইটাখোলা টেকনিক্যাল স্কুলে কর্মরত এবং কানুপুর মীরপাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ওই বাড়ির সকালের অনুপস্থিতিতে বাড়ির ভেতরে তীব্র ধোঁয়া এবং আগুন দেখতে পায় প্রতিবেশীরা। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। সে সময় তারা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।পরে খবর পেয়ে ঘটনাস্থলে আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে ঘন্টা ব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাড়ির তিনটি ঘরের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
বাড়ির মালিক শিক্ষক স্বপন হোসেন বলেন, সন্ধ্যার কিছু আগে আমরা শ্বশুরবাড়িতে ছিলাম। হঠাৎ ফোনে বাড়িতে আগুন লাগার খবর পাই। ছুটে এসে দেখি আমার পুরো বাড়ি আগুনে পুড়ে গেছে। এখন পড়নের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল কাদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আমরা ঘন্টা ব্যপী চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হই। আমাদের অনেক দেরিতে খবর দেওয়া হয়েছে। আরও আগে খবর পেলে ক্ষয় ক্ষতি কিছুটা কমানো যেত।  তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কোনো মানুষ বা গৃহপালিত পশুর ক্ষয়ক্ষতি হয়নি।



ফেসবুক কর্নার