June 7, 2026, 4:26 am
শিরোনাম :
নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি

লামায় ও আলীকদমে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে বেকারি পণ্য

অভয়নগর প্রতিবেদক

 

বান্দরবানের লামা ও আলীকদম উপজেলায় বিভিন্ন বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে বিস্কুট, চানাচুর, কেক, পাউরুটিসহ নানা ধরনের মুখরোচক খাদ্যপণ্য। এসব পণ্য প্রতিদিনই উপজেলার বিভিন্ন দোকানে প্রকাশ্যে বিক্রি হচ্ছে।

 

কিন্তু এসব খাবার কোথায় ও কীভাবে তৈরি হচ্ছে, তা নিয়ে ভোক্তাদের মধ্যে নেই তেমন কোনো ধারণা। কী উপকরণ ব্যবহার করা হচ্ছে, মান ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা—সেসব বিষয়ও থেকে যাচ্ছে অজানা।

সরেজমিনে অনুসন্ধানে দেখা যায়, উপজেলার বেশ কয়েকটি বেকারিতে স্বাস্থ্যবিধি সম্পূর্ণ উপেক্ষা করে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছে। কোথাও নেই পরিষ্কার-পরিচ্ছন্নতার ন্যূনতম ব্যবস্থা, নেই সঠিক সংরক্ষণ পদ্ধতি।

 

এ বিষয়ে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ ও তদারকির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন কিনা—সে প্রশ্ন উঠেছে জনমনে। সচেতন মহলের মতে, নিয়মিত তদারকি ও অভিযান না থাকায় ভোক্তারা প্রতিনিয়ত স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

 

এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দায়ী বেকারিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন



ফেসবুক কর্নার