May 14, 2026, 3:30 pm
শিরোনাম :
ইবিতে গ্রীন ভয়েসের আত্মরক্ষা প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ জাককানইবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. মোশাররফ হোসেন বিষমুক্ত খাদ্য উৎপাদনে কৃষকদের এগিয়ে আসার আহ্বান মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে অতিরিক্ত পরিচালক খয়ের উদ্দিন মোল্লা উপবন এক্সপ্রেসের টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা

কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে সশস্ত্র হামলা ও লুটপাটের অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে বাহারাইন প্রবাসী শাহিনুর রহমানের বাড়িতে গভীর রাতে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুর্বৃত্তরা নগদ এক লাখ টাকা ও ছয় ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
রোববার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, মুড়াগাছা মৌজার আর.এস. ৩৪৪ নং খতিয়ানের ২৬৪১ নং দাগের ৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে রশিদ চৌকিদার গংয়ের সঙ্গে মামলা-মোকদ্দমা চলে আসছিল। এরই মধ্যে আবুল হোসেন গাজী তার কন্যা হালিমা খাতুনের নামে উক্ত ৮ শতক জমি হেবা দলিলের মাধ্যমে দান করেন। ওই জমিতে বাহারাইন প্রবাসী শাহিনুর রহমান তার স্ত্রী হালিমা খাতুন ও পরিবার নিয়ে দীর্ঘদিন বসবাস করে আসছিলেন।
গত রোববার প্রবাসী শাহিনুর রহমানের স্ত্রী হালিমা খাতুন চিকিৎসার জন্য খুলনায় অবস্থান করছিলেন। এ সুযোগকে কাজে লাগিয়ে পূর্বপরিকল্পিতভাবে রশিদ চৌকিদারের পুত্র আরিফুল (আরিফ), আকবর, শফিকুল, রফিকুল ও সাইফুলের নেতৃত্বে ১৫-২০ জনের একটি সশস্ত্র দল রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের দাবি, দুর্বৃত্তরা বাড়িতে থাকা আবুল হোসেন গাজী, তার স্ত্রী ফেরদৌসী বেগম, কন্যা হালিমা খাতুনের অনুপস্থিতিতে নাতনি এসএসসি পরীক্ষার্থী রাবেয়া পারভীনসহ পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে পাকা ঘরবাড়ি ভাঙচুর করে এবং মালামাল পুকুরে ফেলে দেয়। পরে ঘরে থাকা ছয় ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় থাকা হালিমা খাতুন ওই রাতেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার রাজিব ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়।
এ বিষয়ে সাংবাদিকদের জিজ্ঞাসায় অভিযুক্ত আরিফ হামলা ও ভাঙচুরের বিষয়টি স্বীকার করলেও লুটপাটের অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, “আমার জমি নিয়ে আমার নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এর প্রতিবাদেই আমি ওই বাড়িতে গিয়েছিলাম।”
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাতের হামলার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি নিয়ে থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।



ফেসবুক কর্নার