March 12, 2026, 3:22 am
শিরোনাম :
পাবনায় টিআর প্রকল্পে ৩ লাখ টাকার রাস্তাই নেই, অনিয়মের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইরানে হামলা করার মতো ‘আর কিছুই নেই’, যুদ্ধ শেষ শিগগিরই পুরো অঞ্চল পোড়ার আগেই ইরান যুদ্ধ বন্ধ করতে হবে: এরদোয়ান দোয়ারাবাজারে নিখোঁজ রাজিবের ১৮ মাস পর পরিবারের সঙ্গে পুনর্মিলন ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে বাংলাদেশ চায় ভোট, সমরাস্ত্র বিক্রিতে জোর দিতে পারে তুরস্ক খাগড়াছড়িতে ঋণের হতাশায় ব্যবসায়ী যুবকের আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি ও ডোবা ভরাটে ৪ ড্রেজার ও ২ হাজার ফুট পাইপ বিনষ্ট, জরিমানা ৪০ হাজার নন্দীগ্রামে ক্যান্সারের সঙ্গে লড়াই করা সুলতানের পাশে ইউএনও শারমিন আরা চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি আটক

নারী শিক্ষার শক্তিতেই মাদকমুক্ত ভবিষ্যৎ: চাঁপাইনবাবগঞ্জে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

নারী শিক্ষার প্রসার এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ-এর উদ্যোগে সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) সকালে সদর উপজেলার রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয়ে “নারী শিক্ষার অগ্রযাত্রায় মাদকমুক্ত সমাজের ভূমিকা” শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।
সকাল ১১টায় শুরু হওয়া সেমিনারে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, মাদকদ্রব্য সমাজের জন্য একটি মারাত্মক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকাসক্তি শুধু স্বাস্থ্যঝুঁকিই নয়, এটি নৈতিক অবক্ষয়, অপরাধ প্রবণতা ও সামাজিক অস্থিরতার অন্যতম প্রধান কারণ। তিনি বলেন, নারী শিক্ষার বিস্তার ঘটাতে পারলে সচেতন, দায়িত্বশীল ও নৈতিক প্রজন্ম গড়ে তোলা সম্ভব, যা দীর্ঘমেয়াদে একটি মাদকমুক্ত, উন্নত ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে। এ লক্ষ্যে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে চৌধুরী ইমরুল হাসান বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। নারী শিক্ষার্থীরা ভবিষ্যতে পরিবার ও সমাজ গঠনে নেতৃত্ব দেবে—এই বাস্তবতায় তাদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা তৈরি করা একটি কৌশলগত বিনিয়োগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা: হাসান আলী। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, সামাজিক ও নৈতিক শিক্ষা দেওয়াও সময়ের দাবি। মাদকবিরোধী এই ধরনের সেমিনার শিক্ষার্থীদের মানসিক গঠন ও জীবনদর্শনে ইতিবাচক প্রভাব ফেলবে।
সেমিনারের অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, মাদকবিরোধী শপথ বাক্য পাঠ এবং প্রতীকী লাল কার্ড প্রদর্শনের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী স্লোগান সংবলিত উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা আরও জোরদার করবে এবং নারী শিক্ষার অগ্রযাত্রার মাধ্যমে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা



ফেসবুক কর্নার