May 14, 2026, 4:07 pm
শিরোনাম :
ইবিতে গ্রীন ভয়েসের আত্মরক্ষা প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ জাককানইবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. মোশাররফ হোসেন বিষমুক্ত খাদ্য উৎপাদনে কৃষকদের এগিয়ে আসার আহ্বান মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে অতিরিক্ত পরিচালক খয়ের উদ্দিন মোল্লা উপবন এক্সপ্রেসের টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা

টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেপ্তার

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইল জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকা থেকে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের দপ্তর থেকে মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বিভিন্ন থানা থেকে এ অভিযান চালানো হয়। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সকল থানা ও ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তারা সরেজমিনে থেকে অভিযানটি পরিচালনা করেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রিভেন্টিভ, নিয়মিত মামলার আসামি, মাদকদ্রব্য উদ্ধারকার্য ও পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। এছাড়া, মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবা ও একটি গাঁজা গাছ উদ্ধারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। একই সঙ্গে, কালিহাতি থানা পুলিশ একটি বুদ্ধিপ্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার একজন আসামিকে গ্রেপ্তারে সক্ষম হয়েছে। পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাগরিকদের প্রতি আবেদন জানানো হয়েছে, “অপরাধ ও অপরাধীর তথ্য দিন, টাঙ্গাইল জেলা পুলিশের সেবা নিন।” সামনে আরও কঠোর ও নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে জেলা পুলিশ কর্তৃপক্ষ।



ফেসবুক কর্নার