March 12, 2026, 5:21 am
শিরোনাম :
নতুন টাকার বাজারে ম্যাজিস্ট্রেটের হানা, দৌড়ে পালাল ব্যবসায়ীরা লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের অভিযানে দুই অবৈধ ইটভাটা ধ্বংস, জরিমানা ২ লাখ ৫০ হাজার পাবনায় টিআর প্রকল্পে ৩ লাখ টাকার রাস্তাই নেই, অনিয়মের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইরানে হামলা করার মতো ‘আর কিছুই নেই’, যুদ্ধ শেষ শিগগিরই পুরো অঞ্চল পোড়ার আগেই ইরান যুদ্ধ বন্ধ করতে হবে: এরদোয়ান দোয়ারাবাজারে নিখোঁজ রাজিবের ১৮ মাস পর পরিবারের সঙ্গে পুনর্মিলন ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে বাংলাদেশ চায় ভোট, সমরাস্ত্র বিক্রিতে জোর দিতে পারে তুরস্ক খাগড়াছড়িতে ঋণের হতাশায় ব্যবসায়ী যুবকের আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি ও ডোবা ভরাটে ৪ ড্রেজার ও ২ হাজার ফুট পাইপ বিনষ্ট, জরিমানা ৪০ হাজার

কুড়িগ্রাম জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

“সেবার মহান ব্রতই আমাদের পথচলা”—এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশন, উলিপুর উপজেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় উলিপুর উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন ডা. মো. আইনুল ইসলাম এবং সঞ্চালনা করেন ডা. মো. মিজানুর রহমান।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী (কুড়িগ্রাম–৩) তাসভীর উল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হায়দার আলী মিঞা।
অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সাবেক সহসভাপতি মহসীন আলী, পৌর বিএনপির সদস্য সচিব সোলায়মান আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এরশাদুল হাবীব নয়ন, ডা. শুশিল চন্দ্র বর্মন, ডা. মো. মোস্তাফিজার রহমান, ডা. মো. আব্দুল কাদের শামীম, ডা. মো. ইফতেখারুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গ্রামাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় পল্লী চিকিৎসকরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার মাধ্যমে পল্লী পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশন, কুড়িগ্রাম জেলা শাখার অধীনে উলিপুর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন বিশেষ অতিথি হায়দার আলী মিঞা।
ঘোষিত কমিটিতে ডা. মো. ফজলুল হক খন্দকার সভাপতি, ডা. মো. সহিদুর রহমান বকুল সাধারণ সম্পাদক এবং মো. মাছুম সরকার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।
কর্মী সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক পল্লী চিকিৎসক ও সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।



ফেসবুক কর্নার