March 12, 2026, 4:50 am
শিরোনাম :
লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের অভিযানে দুই অবৈধ ইটভাটা ধ্বংস, জরিমানা ২ লাখ ৫০ হাজার পাবনায় টিআর প্রকল্পে ৩ লাখ টাকার রাস্তাই নেই, অনিয়মের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইরানে হামলা করার মতো ‘আর কিছুই নেই’, যুদ্ধ শেষ শিগগিরই পুরো অঞ্চল পোড়ার আগেই ইরান যুদ্ধ বন্ধ করতে হবে: এরদোয়ান দোয়ারাবাজারে নিখোঁজ রাজিবের ১৮ মাস পর পরিবারের সঙ্গে পুনর্মিলন ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে বাংলাদেশ চায় ভোট, সমরাস্ত্র বিক্রিতে জোর দিতে পারে তুরস্ক খাগড়াছড়িতে ঋণের হতাশায় ব্যবসায়ী যুবকের আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি ও ডোবা ভরাটে ৪ ড্রেজার ও ২ হাজার ফুট পাইপ বিনষ্ট, জরিমানা ৪০ হাজার নন্দীগ্রামে ক্যান্সারের সঙ্গে লড়াই করা সুলতানের পাশে ইউএনও শারমিন আরা

কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান-এর মহাপ্রয়াণের একযুগ-শ্রদ্ধাভরে স্মরণ

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য, তিলোত্তমা সখীপুরের রূপকার, শিক্ষা ও উন্নয়নের নিরলস কারিগর কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের ১২তম মৃত্যুবার্ষিকী আজ।
এই উপলক্ষে তাঁরই হাতে গড়া বিদ্যাপীঠ সখীপুর আবাসিক মহিলা কলেজ কর্তৃপক্ষ নানা কর্মসূচির আয়োজন করেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে কলেজ চত্বরে তাঁর বাবার কবরের পাশে কোরআনখানি, পুষ্পার্ঘ অর্পণ, দোয়া মাহফিল, আলোচনা সভা ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়। শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর ভালোবাসায় দিনটি পালন করবে শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসী।
তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক। ১৯৭১ সালের ২০ এপ্রিল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১০ জন সাহসী ছাত্রকে সঙ্গে নিয়ে তিনি প্রথম মুক্তিবাহিনী গঠন করেন। দেশমাতৃকার মুক্তির জন্য তাঁর এই ঐতিহাসিক উদ্যোগ আজও আমাদের অনুপ্রেরণার উৎস। তিনি ছিলেন মানুষের মানুষ।
আজীবন তিনি সত্য, ন্যায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেছেন। তাঁর চিন্তা, আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মের কাছে পথনির্দেশক হয়ে থাকবে।
কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান ছিলেন শুধু একজন রাজনীতিবিদ নন—তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা শিক্ষক, মানবিক সংগঠক ও সমাজ সংস্কারক। ১৯৫১ সালে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম। তাঁর বাবা প্রয়াত আলহাজ্ব মুক্তার আলী তালুকদার। তাঁর বাবা, চাচা ও চাচাতো ভাইয়েরা সখীপুর আবাসিক মহিলা কলেজের জমিদাতা হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।
তিনি ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়াশোনা করেন। স্নাতকোত্তর শেষে সরকারি মুজিব কলেজ (বর্তমানে সরকারি সখীপুর কলেজ)-এ প্রভাষক, সহকারী অধ্যাপক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষা বিস্তারে তাঁর ভূমিকা ছিল অনন্য।
রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৮৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৯ সালে উপনির্বাচনে অষ্টম সংসদ, ২০০৮ সালে নবম সংসদ এবং ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। নবম সংসদে তিনি কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ছিলেন সখীপুর পৌরসভার প্রতিষ্ঠাতা, সখীপুরের আধুনিকায়নের অন্যতম রূপকার। শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট, কৃষি উন্নয়ন ও সামাজিক অবকাঠামো গড়ে তুলতে তাঁর অবদান এলাকাবাসী আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
রাজনীতির বাইরেও তিনি ছিলেন একাধারে কবি ও সাহিত্যিক। তাঁর হাতের লেখা ছিল সখীপুরের সেরা—যা আজও অনেকের স্মৃতিতে অম্লান।
২০১৪ সালের ২০ জানুয়ারি সখীপুরের নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। পরে তাঁকে সখীপুর আবাসিক মহিলা কলেজ চত্বরে তাঁর বাবার কবরের পাশে দাফন করা হয়। তাঁর মৃত্যুর পর ২০১৪ সালের উপনির্বাচনে তাঁর সুযোগ্য সন্তান অনুপম শাহজাহান জয় আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন—যা তাঁর আদর্শ ও রাজনৈতিক উত্তরাধিকারের ধারাবাহিকতা বহন করে। ​উল্লেখ্য, তাঁর ১০৫ বছর বয়সী মাতা আখতার জাহান এখনও জীবিত আছেন, যিনি এই অঞ্চলের মানুষের কাছে এক জীবন্ত ইতিহাস।
​সখীপুর-বাসাইলের মানুষের কাছে তিনি আজও এক প্রেরণার নাম। তাঁর কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের কাছে পথপ্রদর্শক হয়ে থাকবে বলে মনে করেন স্থানীয় বিশিষ্টজনেরা।



ফেসবুক কর্নার