June 24, 2026, 1:00 pm
শিরোনাম :
মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি

কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক- ২

হাফিজুর রহমান সাতক্ষীরা

সেনা ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে মাহবুবুর ও শহিদুল গাজী নামে ২ সন্ত্রাসীকে অস্ত্র, বিস্ফোরক, সরঞ্জামাদি সহ আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় তাদের নিকট থেকে ১ টি পিস্তলের ম্যাগাজিন ৪ প্যাকেট হাত বোমা তৈরীর স্প্রিন্টার, হাত বোমা তৈরীর বিস্ফোরক এবং ২ টি ওয়াকি টকি চার্জার উদ্ধার করা হয়। আটককৃত মাহবুবুর রহমান মোড়ল (৪৫) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত মনসুর আলীর পুত্র তার অপর সহযোগী একই গ্রামের মৃত আলী বক্স গাজীর পুত্র শহিদুল গাজী (৫০)। যৌথ বাহিনীর হাতে আটক ২ জনেই ডাকাত ইয়ার আলী এবং পিয়ার আলীর সহযোগী বলে জানিয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পাওখালি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট কলেজে অবস্থানরত সেনা ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনী সদস্যরা মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর ৫ টার দিকে কৃষ্ণনগর, এবং হোসেনপুর গ্রামের অভিযান চালিয়ে তাদেরকে যৌথ বাহিনী সদস্যরা আটক করতে সক্ষম হয়। তারা দীর্ঘদিন ডাকাত ইয়ার আলী এবং পিয়ার আলীর সহযোগী হিসেবে অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। সোমবার যৌথ বাহিনী সদস্যরা  রাতভর অভিযান চালিয়ে ভোর ৫ টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতদের কালিগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করছে যৌথ বাহিনীর সদস্যরা



ফেসবুক কর্নার