April 28, 2026, 11:03 am
শিরোনাম :
তেলের লাইনে দাঁড়িয়ে এক ব্যক্তির মৃত্যু, জনভোগান্তি চরমে কুষ্টিয়ায় রহস্যময় পার্সেল বিস্ফোরণ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ভ্যানচালক স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঝিনাইদহে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত বন্যহাতির তাণ্ডবে ক্ষতির আশঙ্কায় আগাম ধান কাটছেন পাহাড়ি কৃষকরা দেবিদ্বারে কলেজে হামলার অভিযোগ, শিক্ষার্থীসহ আহত ৭ বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ঝড়ের আভাস, কয়েক অঞ্চলে কালবৈশাখীর আশঙ্কা রংপুর রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দিনাজপুরে রাজধানীর আবাসিক এলাকায় বেপরোয়া অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি জকসু ও ব্রিলিয়ান্ট ব্রেইন্স ভ্যালির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

চাঁপাইনবাবগঞ্জে তিন আসনে ১৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ

অভয়নগর প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জ, ২১ জানুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মোট ১৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ আনুষ্ঠানিকভাবে প্রার্থী ও তাঁদের প্রতিনিধিদের হাতে প্রতীক তুলে দেন।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা ধানের শীষ, জামায়াতের প্রার্থী ড. কেরামত আলী দাঁড়িপাল্লা, জাতীয় পার্টির আফজাল হোসেন লাঙ্গল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আব্দুল হালিম ছড়ি, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা মোমবাতি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনিরুল ইসলাম হাতপাখা প্রতীক পেয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) বিএনপির মো. আমিনুল ইসলাম ধানের শীষ, জামায়াতের ড. মিজানুর রহমান দাঁড়িপাল্লা, জাতীয় পার্টির মু. খুরশিদ আলম লাঙ্গল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. সাদেকুল ইসলাম কাস্তে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইব্রাহিম খলিল হাতপাখা প্রতীক বরাদ্দ পান।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির মো. হারুনুর রশীদ ধানের শীষ, জামায়াতে ইসলামী প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল দাঁড়িপাল্লা, জেএসডির মো. ফজলুর ইসলাম খাঁন সুমন তারা, গণ অধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম ট্রাক এবং ইসলামী আন্দোলনের মো. মনিরুল ইসলাম হাতপাখা প্রতীক পেয়েছেন।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে প্রচারণা চালানোর আহ্বান জানান। তিনি বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রার্থী ও তাঁদের সমর্থকদের সর্বোচ্চ সংযম ও সহযোগিতা কাম্য।



ফেসবুক কর্নার