June 7, 2026, 10:21 am
শিরোনাম :
মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০

ভোলাহাটে মাদকবিরোধী অভিযানে গাঁজসহ আটক ৫

অভয়নগর প্রতিবেদক

স্টাফ রিপোর্টার, নবীওয়ালিউল্লাহ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোট ২২৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে ২১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪টা ০০ মিনিটে ভোলাহাট থানাধীন সুরানপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে হাতেনাতে আটককৃতরা হলেন—
১) মোঃ মনিরুল (৩৫), পিতা: মোঃ হামজালাল, সাং: পুরাতন হাঁসপুকুর
২) মোঃ রবিউল ইসলাম (৪৫), পিতা: মৃত আব্দুস সোবহান, সাং: সুরানপুর
৩) মোঃ তাজেরুল ইসলাম (২৯), পিতা: মোঃ আব্দুল হান্নান, সাং: সুরানপুর
৪) মোঃ মাসুদ রানা (৩৭), পিতা: আব্দুল হামিদ, সাং: নামো পাঁচটিকরি
৫) মোঃ সবিরুল ইসলাম (২৬), পিতা: আব্দুল হান্নান, সাং: সুরানপুর
সকল আটককৃতের থানা ভোলাহাট এবং জেলা চাঁপাইনবাবগঞ্জ।
অভিযানে আটককৃতদের হেফাজত থেকে পৃথকভাবে ৪২ গ্রাম, ৪০ গ্রাম, ৪৬ গ্রাম, ৫০ গ্রাম ও ৫০ গ্রাম গাঁজাসহ সর্বমোট ২২৮ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশিদ প্রসিকিউশন দাখিল করেন। ঘটনাস্থলে উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শামীম হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেক আসামিকে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ জানিয়েছে— মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে সংস্থাটি কাজ করে যাচ্ছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে



ফেসবুক কর্নার