April 28, 2026, 11:11 am
শিরোনাম :
তেলের লাইনে দাঁড়িয়ে এক ব্যক্তির মৃত্যু, জনভোগান্তি চরমে কুষ্টিয়ায় রহস্যময় পার্সেল বিস্ফোরণ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ভ্যানচালক স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঝিনাইদহে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত বন্যহাতির তাণ্ডবে ক্ষতির আশঙ্কায় আগাম ধান কাটছেন পাহাড়ি কৃষকরা দেবিদ্বারে কলেজে হামলার অভিযোগ, শিক্ষার্থীসহ আহত ৭ বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ঝড়ের আভাস, কয়েক অঞ্চলে কালবৈশাখীর আশঙ্কা রংপুর রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দিনাজপুরে রাজধানীর আবাসিক এলাকায় বেপরোয়া অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি জকসু ও ব্রিলিয়ান্ট ব্রেইন্স ভ্যালির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাসাইল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রুবেল সভাপতি, মাসুদ সম্পাদক 

অভয়নগর প্রতিবেদক

 ​টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৪ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত এই কমিটিতে বাংলা টিভি’র বাসাইল ও সখিপুর প্রতিনিধি মোঃ রুবেল মিয়াকে সভাপতি এবং এশিয়ান টেলিভিশনের বাসাইল প্রতিনিধি মাসুদ রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
​কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি মোঃ ছানোয়ার হোসেন (সময়ের আলো), যুগ্ম সম্পাদক মোঃ আরিফুল ইসলাম (ঢাকা পোষ্ট ডটকম), কোষাধ্যক্ষ কামাল খান (আজকের টেলিগ্রাম), ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম জনি (প্রতিদিনের বাংলাদেশ), দপ্তর সম্পাদক মোঃ নাসির মিয়া (দৈনিক প্রভাতী বাংলাদেশ), সাহিত্য সম্পাদক মিনহাজ উদ্দিন সুমন (দি বাংলা ইনডিপেন্ডেন্ট)। কার্যকরী সদস্যরা হলেন, রাশেদা সুলতানা রুবী (লোককথা), ইউসুফ আলী খান (টাঙ্গাইল প্রতিদিন), মোহাম্মদ আখতারুজ্জামান রিপন (দৈনিক আজকালের খবর), এসএম তাহের খান (দৈনিক দিনকাল), মোঃ শরিফুল ইসলাম মিয়া (ডেইলি মর্নিং পোষ্ট) এবং সহদেব সূত্রধর (দৈনিক গণমানুষের আওয়াজ)

উল্লেখ্য যে, গত ২৩ ডিসেম্বর বাসাইল প্রেসক্লাবের এক বিশেষ সভায় প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ ৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছিলেন। ওই আহ্বায়ক কমিটিকে পরবর্তী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশনা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ৭ জানুয়ারি বার্ষিক সাধারণ সভায় আলোচনার পর আজ (২২ জানুয়ারি) আহ্বায়ক কমিটি এই পূর্ণাঙ্গ কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে।



ফেসবুক কর্নার