April 28, 2026, 12:38 pm
শিরোনাম :
ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান: অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সুশাসনের গুরুত্ব কালবৈশাখীর তাণ্ডবে সুনামগঞ্জে বিপর্যয়, শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জে অবৈধ জ্বালানি তেল জব্দ, নিলামে বিক্রি ও জরিমানা গাজীপুরে জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন, দুর্ভোগে শ্রমজীবীরা তেলের লাইনে দাঁড়িয়ে এক ব্যক্তির মৃত্যু, জনভোগান্তি চরমে কুষ্টিয়ায় রহস্যময় পার্সেল বিস্ফোরণ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ভ্যানচালক স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঝিনাইদহে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত বন্যহাতির তাণ্ডবে ক্ষতির আশঙ্কায় আগাম ধান কাটছেন পাহাড়ি কৃষকরা দেবিদ্বারে কলেজে হামলার অভিযোগ, শিক্ষার্থীসহ আহত ৭ বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

পোরশায় প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং ও পুলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

 আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য নওগাঁর পোরশায় প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং ও পুলিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকাল ৯টায় নিতপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজে এ প্রশিক্ষণ অনষ্ঠিত হয়। দুপুরে প্রশিক্ষণ পরিদর্শন করেন নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় তার সাথে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব, সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন। সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট এ উপজেলায় ১ লক্ষ ১২ হাজার ৭৬৬ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন। আর ছয়টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত ৩৯ টি ভোট কেন্দ্রের মাধ্যমে সুষ্ঠ, সুন্দর উৎসবমুখর পরিবেশে এবং নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য ৫% অতিরীক্ত সহ ৪১ জন প্রিজাইডিং অফিসার, ২২৪ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৪৪৭ জন পুলিং অফিসারকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারী সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠ  এবং সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করছেন



ফেসবুক কর্নার