April 28, 2026, 12:41 pm
শিরোনাম :
ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান: অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সুশাসনের গুরুত্ব কালবৈশাখীর তাণ্ডবে সুনামগঞ্জে বিপর্যয়, শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জে অবৈধ জ্বালানি তেল জব্দ, নিলামে বিক্রি ও জরিমানা গাজীপুরে জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন, দুর্ভোগে শ্রমজীবীরা তেলের লাইনে দাঁড়িয়ে এক ব্যক্তির মৃত্যু, জনভোগান্তি চরমে কুষ্টিয়ায় রহস্যময় পার্সেল বিস্ফোরণ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ভ্যানচালক স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঝিনাইদহে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত বন্যহাতির তাণ্ডবে ক্ষতির আশঙ্কায় আগাম ধান কাটছেন পাহাড়ি কৃষকরা দেবিদ্বারে কলেজে হামলার অভিযোগ, শিক্ষার্থীসহ আহত ৭ বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

শিবগঞ্জে ড্রেন নির্মাণে বিকল্প রাস্তা-সাইনবোর্ড না থাকায় ভোগান্তি চরমে 

সানাউল্লাহ সুমন চাপাইনবয়াবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপরিকল্পিত ড্রেন নির্মাণ কাজ শুরু হওয়ায় বিকল্প রাস্তা ও সাইনবোর্ড না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। এতে ওই রাস্তা দিয়ে চলাচল করায় আহত হয়েছেন স্থানীয় বাসিন্দা আব্দুস সোবহানসহ কয়েকজন পথচারী। বুধবার বিকালে সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কানসাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হরিপুর এলাকায় এডিপির অর্থায়নে একটি ড্রেন নির্মাণ করেছে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর। এতে পাকা রাস্তা ভেঙ্গে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, কানসাট-চৌডালা সড়কের শেষ প্রান্ত থেকে ড্রেণ নির্মান করলে এর সুফলভোগ করতো জনগণ। কিন্তু বর্তমানে যেখান থেকে ড্রেন নির্মাণ হচ্ছে এর পশ্চিম পাশের সরকারি জমি দখলের অশঙ্কা রয়েছে।  স্থানীয়রা আরও বলেন, অপরিকল্পিত ১১০ ফিটের ড্রেন নির্মাণ বাস্তবায়ন হলেই কোন কাজেই আসবে না জনগণের বরং ময়লা আবর্জনা জমে থাকলে এলাকা দুষিত হওয়ার পাশাপাশি মশার উপদ্রব বেড়ে যাবে। যদি কানসাট-চৌডালা সড়কের শেষ প্রান্ত থেকে পুটিমারী বিল পর্যন্ত ড্রেন নির্মাণ হলে পানি নিষ্কাশন ব্যবস্থা হবে। এ বিষয়ে এলজিইডির দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদের বরাদ্দ কম থাকায় পুঠিমারী বিলের অংশ পর্যন্ত ড্রেন নির্মাণ সম্ভব হচ্ছে না। পরবর্তীতে ড্রেন নির্মাণ বৃদ্ধি করে পানি নিষ্কাশনের ব‍্যবস্থা করা হবে



ফেসবুক কর্নার