ডাব প্রতীক নিয়ে তালা-কলারোয়ার মানুষের দুয়ারে এ্যাডঃ ইয়ারুল ইসলাম
অভয়নগর প্রতিবেদক
Update Time :
Friday, January 23, 2026
/
113 Time View
/
Share
জানুয়ারি, বৃহস্পতিবার। আগামী ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০১ তালা-কলারোয়া আসনে বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ ইয়ারুল এই নির্বাচনে ডাব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব, দীর্ঘ দিন রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন, তার অভিজ্ঞতা ও জনপ্রিয়তা স্থানীয় জনগণের মধ্যে শক্ত অবস্থান তৈরি করেছে। নির্বাচনী প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। তিনি দলের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীদের সঙ্গে বৈঠক করছেন এবং ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের জন্য মাঠে প্রচারণা চালাচ্ছেন। আজ তিনি নিজ গ্রাম কলারোয়ার আইচপাড়া,হঠাৎগন্জ, মুফতী বাড়ি মোড়, গোয়ালচাতর বাজার, লাঙ্গলঝাড়া বাজার হয়ে কলারোয়ার বিভিন্ন স্থানে দলীয় ডাব প্রতীকে ভোটের প্রচার করেছেন।
এ্যাডঃ ইয়ারুল ইসলাম এই আসনে নির্বাচিত হলে এই আসনে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখবে এবং জনগণের উন্নয়নমূলক কার্যক্রম ত্বরান্বিত করবে বলে তিনি বিবৃতি দেন।